সৌদি আরবে অমুসলিমদের উপাসনালয় নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরক্ষণশীল সৌদি আরবে অমুসলিমদের উপাসনালয় প্রতিষ্ঠার ব্যাপারে নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী মোহাম্মদ আল-ইসা। দীর্ঘদিন ধরে চলা ওই দেশে অমুসলিমদের উপাসনালয় প্রতিষ্ঠার ওপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের এক সম্মেলনে সৌদি বিচারমন্ত্রীর দেওয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়েআল-হায়াত গতকাল বুধবার বলেছে, ‘মুসলিমদের ধর্মীয়স্থানের কেন্দ্রভূমি হওয়ার কারণে সৌদি আরবে অমুসলিমদের উপাসনালয় প্রতিষ্ঠার ব্যাপারে অনুমতি নেই।’অমুসলিমদের উপাসনালয় স্থাপনের ব্যাপারে অনুমতি না দেওয়ায় সমালোচনার মুখে রয়েছে সৌদি আরব। মুসলিম-অধ্যুষিত দেশ হলেও সেখানে বিভিন্ন ধর্মের লাখ লাখ অভিবাসী বাস করেন। সৌদি আরবে অনুমতি না থাকলেও প্রতিবেশী উপসাগরীয় আরব দেশগুলোয় গির্জার মতো ভিন্নধর্মীয় উপাসনালয় প্রতিষ্ঠা এবং ওই সব ধর্মের মানুষের উৎসব উদ্যাপনের অনুমতি রয়েছে। এএফপি।