সৌদি আরবে অস্ট্রেলীয় নাগরিককে ৫০০ দোররা মারার নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে অস্ট্রেলিয়ার একজন নাগরিককে ৫০০টি দোররা মারার দণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। একই সঙ্গে ওই ব্যক্তিকে এক বছরের কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে। গতকাল বুধবার অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত দ্য মেলবোর্ন এইজ পত্রিকায় প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর সাহাবিদের প্রতি অবমাননাকর মন্তব্য করায় মানসুর আলমারিবে (৪৫) নামের ওই অস্ট্রেলীয়কে এই দণ্ড দেওয়া হয়। তিনি গত ১৪ নভেম্বর মদিনায় গ্রেপ্তার হন। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরবে যান। এএফপি।