প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-কায়েদাসংশ্লিষ্ট সংগঠনে সৌদি আরবের নাগরিকদের নিয়োগ দেওয়ার দায়ে এক ব্যক্তিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন রিয়াদের একটি আদালত।
স্থানীয় সংবাদপত্র আল-হায়াত গতকাল বৃহস্পতিবার জানায়, অজ্ঞাতনামা ওই ব্যক্তি ইয়েমেনে ১৪ জনকে জঙ্গি কার্যক্রমে নিয়োগের দায়ে আদালতে অভিযুক্ত হন।
ওই ব্যক্তি সৌদি আরব থেকে ১৪ জনকে ইয়েমেনে পৌঁছাতে সহায়তা করেন এবং তাঁদের সাতজনকে ভুয়া পরিচয়পত্র পাইয়ে দেন। এ ছাড়া তিনি ইয়েমেনে তৎপর আল-কায়েদা সদস্যদের সহযোগিতার জন্য একটি ই-মেইল আইডি চালু করেন। এএফপি।