সৌদি আরবে এক শ বিক্ষোভকারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরব কর্তৃপক্ষ গত সপ্তাহে বিক্ষোভের সময় এক শ শিয়া বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। সে সময় শত শত বিক্ষোভকারী কারাবন্দীদের মুক্তি ও বাহরাইন থেকে সেনা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন। দেশটির একটি মানবাধিকার সংস্থা গত বুধবার এ কথা জানায়।হিউম্যান রাইটস ফার্স্ব সোসাইটি ই-মেইলে এক বিবৃতিতে জানায়, গত সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের শিয়া-অধ্যুষিত সাফোয়া, কাতিফ ও আল হাসায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ পালনের সময় এক শ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।এ ব্যাপারে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মানসুর আল-তুর্কি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, কেউ যদি সহিংস কাজ করে, তাহলে সে সৌদি আইন অনুসারে অপরাধী এবং তাঁকে গ্রেপ্তার করা যাবে। রয়টার্স।