সৌদি আরবে পুলিশের ওপর হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশে গত শনিবার অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশের একজন মুখপাত্র গতকাল রোববার এ খবর জানান।সরকারি বার্তা সংস্থা এসপিএর খবরে বলা হয়, শনিবার রাতে নিয়মিত টহলের সময় পুলিশের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। এতে আহত একজন পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।গত শুক্রবার পার্শ্ববর্তী শহর আওয়ামিয়ায় শিয়া বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ইসাম মোহাম্মদ (২২) নামের এক যুবক নিহত ও তিনজন আহত হয়। ওই ঘটনার আগে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পেট্রল বোমা ছুড়ে মারা হয় এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এএফপি।