সৌদি আরবে বিক্ষোভে গুলি এক শিয়া নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে শিয়া বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে দেশটির তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সৌদি সরকার তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কাতিফ এলাকার শিয়া গ্রাম আল-আওয়ামিয়াতে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে ঢিল ছুড়লে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। জবাবে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে। এতে ইসাম মোহাম্মদ (২২) নামের এক যুবক নিহত হন। এ ছাড়া সংঘর্ষে আরও তিনজন আহত হয়েছেন। এর আগেও গত নভেম্বরে কাতিফ এলাকার শিয়া গ্রামগুলোতে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। ওই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজন মারা যান।রাজনৈতিক কারণে আটক শিয়া বন্দীদের মুক্তি, সংস্কার ও বৈষম্য নিরসনের দাবিতে দেশটির শিয়ারা বিক্ষোভ করে আসছে। এএফপি।