সৌদি আরবে বিক্ষোভে সংঘর্ষ, আরও এক শিয়া নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের কাতিফ জেলায় গত শুক্রবার বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ‘মুখোশপরা বন্দুকধারী’ এক শিয়া নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা এসপিএ গতকাল শনিবার এ তথ্য জানায়। নিহত তরুণের নাম জুহাইর আল-সাইদ (২১)। তেলসমৃদ্ধ কাতিফ জেলায় গত ২৪ ঘণ্টায় এটি এ ধরনের দ্বিতীয় ঘটনা। এর আগে বৃহস্পতিবার বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে অপর এক শিয়া তরুণ নিহত হন। ওই হত্যার প্রতিবাদ জানাতেই শুক্রবার আয়োজিত বিক্ষোভে যোগ দিয়েছিলেন জুহাইর।পুলিশের একজন মুখপাত্র জানান, শিয়া-অধ্যুষিত কাতিফ জেলার আল-আওয়ামিয়া শহরে অনুমতিবিহীন একটি সমাবেশ চলাকালে মুখোশপরা বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়। পুলিশ পাল্টা জবাব দিতে গেলে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। দুবাইয়ে অবস্থানকারী কয়েকজন বিক্ষোভকারী জানান, নিরাপত্তা বাহিনীর গুলিতে শুক্রবার জুহাইর আল-সাইদ নামের এক শিয়া নিহত হয়েছেন। এএফপি।