সৌদি আরবে বিয়ে বাড়িতে অগ্নিকাণ্ড নিহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আবকাইক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও আগুনে পুড়ে ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন।কর্মকর্তারা বলেছেন, আবকাইকের আইন বদর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে আনন্দ-উল্লাস করার সময় আগত অতিথিরা আনন্দসূচক ফাঁকা গুলি ছোড়ে। গুলি উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তারে লাগলে তার ছিঁড়ে যায়। ছেঁড়া তার অনুষ্ঠানকেন্দ্রের লোহার গেটে এসে পড়ে। বিদ্যুৎবাহী তারের আগুনের ফুলকি থেকে সেখানে আগুন ধরে যায়। ছেঁড়া তার অনুষ্ঠানস্থলের একমাত্র বাহির পথের লোহার দরজায় আছড়ে পড়ায় শত শত অতিথি আটকা পড়ে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও আগুনে পুড়ে ৩০ জন মারা যায়। বিবিসি।