সৌদি আরবে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে এখন থেকে সাপ্তাহিক কর্মদিবস হবে রোববার থেকে বৃহস্পতিবার। সাপ্তাহিক সরকারি ছুটির দিন হবে শুক্র ও শনিবার।
গতকাল রোববার সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদ ঘোষিত এক রাজকীয় প্রজ্ঞাপনে এসব কথা বলা হয়।
২৯ জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে দেশটিতে সাপ্তাহিক সরকারি ছুটির দিন ছিল বৃহস্পতি ও শুক্রবার।
জনস্বার্থ, অর্থনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য ইত্যাদি বিভিন্ন বিষয় বিবেচনা করে সিদ্ধান্তটি নেওয়া হয় বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
মন্ত্রণালয়সহ সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, সৌদি আর্থিক সংস্থা, শেয়ার বাজারসহ সব প্রতিষ্ঠানে রোববার থেকে বৃহস্পতিবার কর্মদিবস এবং শুক্র ও শনি সরকারি ছুটি থাকবে। রয়টার্স ও এএফপি।