সৌদি নাগরিকের শিরশ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে এক নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। হত্যার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর গত মঙ্গলবার তাঁর শিরশ্ছেদ করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ কথা জানা যায়।মাফরেহ্ বিন মোহাম্মদ আল-আশিরি নামের ওই ব্যক্তির বিরুদ্ধে অপর সৌদি নাগরিক সালমান বিন ঈসা আল-আশিরিকে হত্যার অভিযোগ আনা হয়। চলতি বছরে সৌদি আরবের আশির অঞ্চলে ৫৯ জনের শিরশ্ছেদ করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, উপসাগরীয় দেশটিতে গত বছর ৭৯ জনের শিরশ্ছেদ কার্যকর করা হয়েছে। ধর্ষণ, হত্যা, দেশবিরোধী কর্মকাণ্ড, সশস্ত্র ডাকাতি এবং মাদক পাচারের অভিযোগে তাঁদের শিরশ্ছেদ করা হয়। এএফপি।