সৌদি নারী আইনজীবীরা এখন আদালতে লড়তে পারবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি নারী আইনজীবীরা প্রথমবারের মতো আদালতে দাঁড়িয়ে আইনি লড়াই করার বৈধতা পেতে যাচ্ছেন। সেদেশের বিচারবিষয়ক মন্ত্রী মোহাম্মাদ আল ঈসা এ কথা জানিয়েছেন। বিচারমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে সৌদি আরবের পত্রিকাগুলো বলেছে, নারীরা যাতে আদালতে আইনজীবী হিসেবে কাজ করতে পারেন সেজন্য নতুন আইনের একটি খসড়া তৈরি হচ্ছে। খুব শিগগিরই ওই আইন পাস হবে। প্রতিবেদনগুলোতে বলা হয়, আপাতত তাঁরা বিবাহ, তালাক, সন্তানের অভিভাবকত্বসহ পারিবারিক বিষয়সংশ্লিষ্ট মামলা পরিচালনা করার অনুমতি পাবেন। বতর্মানে সৌদি আরবে কট্টর পর্দাপ্রথা চালু রয়েছে। সেখানকার আদালতে আলেমরা বিচারক হিসেবে নিয়োজিত আছেন। শরিয়া অনুযায়ী সেখানকার আদালত পরিচালিত হয়। মহিলারা সেখানে পর্দানশীন হয়ে আদালতের সাধারণ দাপ্তরিক কাজ করতে পারেন। বিবিসি।