সৌদি নারীদের গাড়ি চালানোর কর্মসূচি বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবারের ঘোষিত কর্মসূচি বাতিল করেছেন নারী ও মানবাধিকারকর্মীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে তাঁরা এ পদক্ষেপ নিলেন। তবে হুমকি উপেক্ষা করে কেউ কেউ গাড়ি চালিয়ে কর্মসূচি পালন করেছেন।
সৌদি মানবাধিকারকর্মীরা গতকাল দেশব্যাপী ‘ড্রাইভ-ইন’ কর্মসূচি পালনের ঘোষণা দেন। আল-জাজিরা।