সৌদি নারীদের ভোটাধিকার দেওয়ার সুপারিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের শুরা কাউন্সিল দেশটির পরবর্তী স্থানীয় নির্বাচনে নারীদের ভোটাধিকার প্রয়োগের অনুমতি দেওয়ার সুপারিশ করেছে। গতকাল মঙ্গলবার কাউন্সিলের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।আগামী ২২ সেপ্টেম্বর সৌদি আরবে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এ নির্বাচনে নারীদের ভোট প্রয়োগের কোনো সুযোগ নেই। পরবর্তী পৌর নির্বাচনে নারীদের ভোটাধিকার প্রয়োগের অনুমতির জন্য এ সুপারিশ করা হয়েছে। সুপারিশ বাস্তবায়নের জন্য সৌদি বাদশাহ আবদুল্লাহর অনুমোদন প্রয়োজন। ২০১৫ সালে এ নির্বাচন হতে পরে।শুরা কাউন্সিল একটি পরামর্শমূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির আইন প্রণয়ন করার কোনো ক্ষমতা নেই। এএফপি।