সৌদি প্রিন্স খালিদ বিন আবদুল্লাহর জীবনাবসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের প্রিন্স খালিদ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সাউদ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। দেশটির সরকারি সংবাদমাধ্যম গত শনিবার এ খবর জানায়। রাজপ্রাসাদ সূত্রের একটি বিবৃতিতে জানানো হয়, গত শুক্রবার প্রিন্স খালিদের মৃত্যু হয়। রাজধানী রিয়াদে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়।প্রিন্স খালিদ বাদশাহ আবদুল্লাহর জ্যেষ্ঠ সন্তান। তিনি জেদ্দাভিত্তিক ফুটবল ক্লাব আল-আহলির সম্মানিক প্রধান ছিলেন। এ ছাড়া তিনি বাদশাহ আবদুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিতে ছিলেন। তবে তিনি সৌদি রাজসিংহাসনের উত্তরাধিকারী ছিলেন না। পিটিআই।