সৌদি বাদশাহর পিঠে সফল অস্ত্রোপচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহর পিঠে সফল অস্ত্রোপচার চালানো হয়েছে। দেশটির মন্ত্রিসভা গতকাল রোববার এ কথা জানিয়েছে।মন্ত্রিসভার এক বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, বাদশাহ আবদুল্লাহর পিঠের লিগামেন্ট শিথিল হয়ে গিয়েছিল। গতকাল সফলভাবে তা অস্ত্রোপচার করা হয়েছে।এর আগে গত বছরের অক্টোবরে ৮৯ বছর বয়সী আবদুল্লাহর একই ধরনের অস্ত্রোপচার করা হয়। এ ছাড়া ২০১০ সালের নভেম্বরে নিউইয়র্ক ও মরক্কোতে তাঁর মেরুদণ্ডে দুই দফায় অস্ত্রোপচার করা হয়।বারবার অসুস্থ হওয়ায় বাদশাহ আবদুল্লাহর উত্তরাধিকারী নিয়ে বারবার বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে। প্রিন্স নায়েফ বিন আবদুল আজিজের মৃত্যুর পর গত জুনে আবদুল্লাহর উত্তরাধিকারী হিসেবে তাঁর সৎভাই ৭৬ বছর বয়সী প্রিন্স সালমানকে ঘোষণা দেওয়া হয়। এএফপি।