সৌদি যাচ্ছেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পরমাণু কর্মসূচি এবং সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে আরব বিশ্বের প্রধান মিত্র রাষ্ট্র সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চলছে যুক্তরাষ্ট্রের। সেই উত্তেজনা প্রশমনে আগামী মার্চে রিয়াদ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওয়াল স্ট্রিট জার্নাল গত শুক্রবার এ খবর দিয়েছে। কয়েকজন আরব কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, দুই দেশের ফাটল ধরা সম্পর্ক জোড়া লাগানো আর নিজেদের মধ্যে আস্থা ফিরিয়ে আনাই হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের এই সফরের উদ্দেশ্য। রয়টার্স।