মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে টুইটারে কটূক্তিমূলক বার্তা মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার সৌদি আরবের তরুণ সাংবাদিককে দেশে পাঠানোর কারণ ব্যাখ্যা করেছে মালয়েশিয়া। তাঁর নাম হামজা কাশগারি (২৩)।মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হিসামউদ্দিন হুসেইন বলেন, ‘হামজা কাশগারিকে সৌদি আরবে পাঠানো আইনসম্মত এবং মালয়েশিয়াকে কেউ অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল ভাবতে পারবে না।’হামজা কাশগারি গত সপ্তাহে মহানবীর জন্মদিনে টুইটারে ওই বিতর্কিত মন্তব্য করেন। তাঁর মন্তব্যের বিপক্ষে ৩০ হাজার লোক মন্তব্য করেন। এতে কয়েকজন তাঁকে প্রাণনাশেরও হুমকি দেন। মহানবী সম্পর্কে বিদ্রূপ মন্তব্যের জন্যসৌদি আরবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।ইন্টারপোলের মাধ্যমে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তার এড়াতে কাশগারি দেশ ত্যাগ করেন। গত বৃহস্পতিবার কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। দুঃখপ্রকাশ করে কাশগারি টুইটারের বার্তা মুছে ফেলেন। তবে প্রতিনিয়তই মৃত্যুর হুমকি পাওয়ার পরই তিনি মালয়েশিয়ায় পালিয়ে যান। বিবিসি