সৌদিতে এক ইয়েমেনির শিরশ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের কর্তৃপক্ষ গতকাল বুধবার এক ইয়েমেনি নাগরিকের শিরশ্ছেদ করেছে। পরে তাঁর মরদেহ ক্রুশবিদ্ধ করা হয়। এর আগে তিনি একজন পাকিস্তানি নাগরিককে বলাৎকার ও হত্যার দায়ে দণ্ডিত হন। স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ কথা জানিয়েছে।মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বলেছে, ইয়েমেনি নাগরিক মোহাম্মদ রাশাদ খাইরি হুসেইন পাকিস্তানি নাগরিক পাশতেহ সাঈদ খানকে বলাৎকার ও হত্যা করেন। তিনি কয়েক দফা হামলা ও ডাকাতির অভিযোগেও দোষী সাব্যস্ত হন।দক্ষিণাঞ্চলীয় নগর জিজানে শিরশ্ছেদের পর ওই ইয়েমেনিকে ক্রুশবিদ্ধ করা হয়। গুরুতর অপরাধের ক্ষেত্রে অতিরক্ষণশীল দেশটিতে এ ধরনের সাজা দেওয়া হয়ে থাকে। চলতি বছর এ পর্যন্ত এই নিয়ে দেশটিতে ২৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।ধর্ষণ, খুন, ধর্মান্তর (ইসলাম ধর্মত্যাগ), সশস্ত্র ডাকাতি ও মাদক চোরাচালান দেশটিতে শরিয়া আইনে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ বলে বিবেচিত।এদিকে একই দিন সৌদি আরবের একজন আইনজীবী দেশটির একজন শিয়া মুসলিম ধর্মীয় নেতার মৃত্যুদণ্ডের দাবি করেছেন। গত গ্রীষ্মে তাঁকে আটককে কেন্দ্র করে সুন্নিশাসিত দেশটিতে সহিংস বিক্ষোভের ঘটনা ঘটে। এএফপি ও রয়টার্স।