সৌন্দর্যকে ব্যবহার করতে চান মুনমুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া আসনে তৃণমূল কংগ্রেস থেকে মনোনয়ন পেয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী মুনমুন সেন। তিনি নিজের হাসি ও সৌন্দর্যকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে কাজে লাগাতে চান। টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মুনমুন। তিনি বলেন, সৌন্দর্যকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কারণ তাঁর অজানা। ভারতের রাজনীতিতে ইতিমধ্যে একজন ইতালীয় বংশোদ্ভূত নারীর (সোনিয়া গান্ধী) গুরুত্বপূর্ণ অবস্থান প্রতিষ্ঠিত হয়েছে। আর সাবেক অভিনেত্রী জয়ললিতা একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। তাই পশ্চিমবঙ্গের রাজনীতিতে সে রকম দৃষ্টান্ত আসতেই পারে। তিনি দেখতে চান, জনগণের চোখে সৌন্দর্যের তাৎপর্য আসলে কী। টাইমস অব ইন্ডিয়া।