সৌভাগ্যর প্রতীক ৮-এর জন্য ৩ লাখ ডলার ব্যয় চীনা নাগরিকের
৮ সংখ্যাটিকে চীনারা সৌভাগ্যের সংখ্যা মনে করেন। এ জন্য বেইজিং অলিম্পিকের উদ্বোধন হয় ২০০৮ সালে। আটকে সবকিছুর সঙ্গে রাখার জন্যই ওই বছরকে বেছে নেওয়া হয়েছিল। বছরের অষ্টম মাস আগস্টের ৮ তারিখে উদ্বোধন হয়েছিল বেইজিং অলিম্পিকের। ৮টা বেজে ৮ মিনিটে অলিম্পিকের ঘণ্টা বেজে ওঠে।
সৌভাগ্যের আশায় মানুষ অনেক কিছুই করেন। চীনা এক নাগরিক সৌভাগ্যের প্রতীক মোবাইল নম্বরের জন্য ব্যয় করেছেন ৩ লাখ মার্কিন ডলার।
ওই মোবাইল নম্বরের শেষ ৫টি ডিজিট ৮। ৮ সংখ্যাটির উচ্চারণ চীনের মান্দারিন ভাষায় সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক।
সৌভাগ্যের প্রতীকের এই নম্বরের জন্য অকশনে নামতে হয়েছিল ওই চীনা নাগরিককে। এ নম্বর অনলাইনে কিনতে ওই চীনা ব্যক্তিকে ৫ হাজার জনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হয়েছিল।
চীনের মোবাইল ফোন কোম্পানিগুলো বিশেষ বিশেষ সৌভাগ্যের প্রতীকের নম্বরগুলো বিক্রির জন্য ব্যাপক প্রচার চালিয়ে থাকেন। প্রচারই প্রসার। মূলত ব্যবসায়ীদের আকৃষ্ট করতেই এমনটা করেন ফোন কোম্পানিগুলো। তাদের প্রচারের সাড়াও মেলে। চীনের মান্দারিন ভাষায় যে সংখ্যাগুলো সৌভাগ্যের প্রতীক সেগুলো দিয়ে বিশেষ বিশেষ ডিজিটের নম্বর বানানো হয়। আর এসব নম্বর কাড়ি কাড়ি ডলার ব্যয় করে কেনেন অনেকেই। কিছুদিন পর পরই অকশনে সৌভাগ্যের সংখ্যাগুলো বিক্রি হয়।
আট সংখ্যাটিকে চীনে সৌভাগ্যের একটি সংখ্যা মনে করা হয়। আর এ জন্য বেইজিং অলিম্পিকের উদ্বোধন করা হয়েছিল ২০০৮ সালে। আটকে সবকিছুর সঙ্গে রাখার জন্যই চীনের কমিউনিস্ট সরকার ওই বছরকে বেছে নিয়েছিল। শুধু তাই নয়, বছরের অষ্টম মাস আগস্টের ৮ তারিখে উদ্বোধন হয়েছিল বেইজিং অলিম্পিকের। সময়ের ক্ষেত্রেও চীনারা ৮ সংখ্যাকেই বেছে নিয়েছিলেন। আর তাই ৮টা বেজে ৮ মিনিটে বেইজিং অলিম্পিকের ঘণ্টা বেজে ওঠে। সরকারের পর্যায়ের আট-এর প্রতি এমন আগ্রহ থাকলে ব্যক্তি পর্যায়েও দেখা যায়।
৮ ও ৭ কে শুভ সংখ্যা মনে করা হলেও চীনারা ৪ সংখ্যাটিকে অশুভ এবং দূর্ভাগ্যর প্রতীক বলে মনে করেন।
সম্প্রতি শেষ ৫টি সংখ্যা ৮-এর ওই সিরিজের নম্বরের জন্য এক অকশন শুরু হয় ৪০০ ইউয়ানে। ১০ দিনের ধরে অকশন চলার পর ওই ব্যক্তি ৩ লাখ ডলারে ওই সৌভাগ্যের ডিজিটের নম্বরটি কেনেন।
এর আগে একটি মোবাইল নম্বরের শেষ ৮টি সংখ্যা ৭ হওয়ায় বিক্রি হয়েছিল ৩ দশমিক ৯১ ইউয়ানে। ২০১৭ সালে ওই নম্বরটিও অকশনে বিক্রি হয়েছিল। ওই সময়েও এটি রেকর্ড ছিল। এই রেকর্ড এখনো বহাল আছে। তথ্যসূত্র: জিও নিউজ