সৌরজগতের বাইরে নতুন পাঁচটি গ্রহের সন্ধান লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌরজগতের বাইরে পাঁচটি নতুন গ্রহ আবিষ্কার করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কেপলার দুরবিন। নাসা কর্তৃপক্ষ গত সোমবার এ তথ্য দিয়েছে।পৃথিবীসদৃশ গ্রহের সন্ধান করতে নাসা বিজ্ঞানীরা গত বছরের মার্চে কেপলারের মিশন শুরু করেন। মাত্র ১০ মাস আগে কেপলার দুরবিনটি মহাশূন্যে পাঠানো হয়। মিশনের প্রধান বিজ্ঞানী উইলিয়াম বোরুকি এক বিবৃতিতে জানিয়েছেন, পাঁচটি নতুন গ্রহের সন্ধান লাভের ফলে গ্রহমণ্ডলীয় ব্যবস্থা কীভাবে গঠিত হয়েছে তা বুঝতে সহজ হবে। তিনি আরও বলেন, নব আবিষ্কৃত গ্রহগুলো অতিরিক্ত উত্তপ্ত, সেখানে কোনো প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা নেই। গলিত লাভার চেয়েও উত্তপ্ত। নব আবিষ্কৃত গ্রহগুলোর নাম দেওয়া হয়েছে ‘উত্তপ্ত বৃহস্পতি’। এএফপি ও বিবিসি অনলাইন।