সৌরজগতের শেষ প্রান্তের কাছাকাছি ভয়েজার-১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) নভোযান ভয়েজার-১ সৌরজগতের শেষ প্রান্তের কাছাকাছি পৌঁছে গেছে। মানুষবিহীন এই নভোযানের যাত্রা শুরুর ৩৫তম বার্ষিকী উপলক্ষে বিশেষজ্ঞরা গতকাল বুধবার এ খবর জানিয়েছেন।যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে (জেপিএল) আয়োজিত এক অনুষ্ঠানে অভিযান-সংশ্লিষ্ট বিজ্ঞানী এড স্টোন বলেন, ‘দিন, মাস, বছর পেরিয়ে ভয়েজার-১ অবশেষে কোনো একসময় পৌঁছে যাচ্ছে মহাশূন্যের নতুন কোনো স্থানে। পৃথিবীর কোনো বস্তুর সৌরজগতের সীমানা অতিক্রমের বিষয়টি নিঃসন্দেহে ইতিহাসের নতুন এক মাইলফলক হবে। এএফপি।