স্কটিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করবে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কটল্যান্ডের লকারবি শহরের আকাশে বিমানে বোমা বিস্ফোরণের দায়ে অভিযুক্ত লিবিয়ার নাগরিক আবদেলবাসেত আল মেগরাহি এখন কোমায় রয়েছেন। তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি আর দিনকয়েক বাঁচতে পারেন। তাঁকে জীবন রক্ষার সহায়ক যন্ত্র (লাইফ সাপোর্ট) দিয়ে রাখা হয়েছে। এদিকে স্কটল্যান্ডের কারাগারে মেগরাহির স্বাস্থ্যের প্রতি যথাযথ নজর দেওয়া হয়নি—এই অভিযোগে স্কটিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে তাঁর পরিবার। ১৯৮৮ সালে লকারবি শহরের আকাশে মার্কিন বিমান সংস্থা প্যান অ্যামের একটি বিমানে বোমার বিস্ফোরণ ঘটান মেগরাহি। ওই হামলায় ২৭০ জন নিহত হন। নিহত ব্যক্তিদের অধিকাংশই ছিলেন মার্কিন নাগরিক। ২০০১ সালে মেগরাহিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন স্কটল্যান্ডের একটি আদালত। টেলিগ্রাফ অনলাইন।