স্কার্ফ নিয়ে বিপাকে ডাচ্ রানি বিয়েত্রিকস
নেদারল্যান্ডের রানি বিয়েত্রিকস সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরে মাথায় স্কার্ফ পরায় তাঁকে নিয়ে দেশটির পার্লামেন্টে হইচই হয়েছে। তিনি এ ঘটনাকে ‘ফালতু ব্যাপার’ বলে মন্তব্য করেছেন। গত বৃহস্পতিবার ডাচ্ সম্প্রচারমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।গত বৃহস্পতিবার রানি বিয়েত্রিকস ওমানের রাজধানী মাসকাটের বড় মসজিদ পরিদর্শন করেন। এ সময় দেশের সুলতান কাবুস তাঁর সঙ্গে ছিলেন। মসজিদ পরিদর্শনকালে রানি তাঁর ঐতিহ্যবাহী কালো হ্যাটের ওপর একটি লাল স্কার্ফ পরেন। এর আগে আবুধাবি সফরের সময়ও তিনি স্কার্ফ পরেন।এ ঘটনায় গতকাল দেশটির পার্লামেন্টে হইচই শুরু হয়। গ্রিট ভিল্ডার্সের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল ফ্রিডম পার্টি (পিভিভি) রানির স্কার্ফ পরার ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে। দলটির দাবি, স্কার্ফ পরার মাধ্যমে রানি ‘নারীর ওপর নিপীড়নকে বৈধতা দিয়েছেন।’সাংবাদিকেরা জানান, রানি এ ঘটনাকে ‘ফালতু ব্যাপার’ বলে অভিহিত করেন। এএফপি ও বিবিসি।