স্কি খেলার সময় পড়ে গিয়ে আহত আঙ্গেলা ম্যার্কেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সুইজারল্যান্ডে অবকাশ কাটাতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন। সুইজারল্যান্ডের সেন্ট মরিস অঞ্চলে আল্পস পর্বতের ঢালে বরফের ওপর স্কি খেলার সময় পড়ে গিয়ে তিনি আহত হন। গতকাল সোমবার আঙ্গেলার মুখপাত্র এ কথা জানান।
বড়দিন ও নতুন বছরের ছুটিতে আল্পস পর্বতের ঢালে অবকাশ কাটাতে যান আঙ্গেলা ম্যার্কেল। দুর্ঘটনায় তাঁর বাঁ নিতম্বের হাড়ে ফাটল দেখা দিয়েছে।
চিকিৎসকেরা আগামী তিন সপ্তাহ তাঁকে বিছানায় শুয়ে থাকার পরামর্শ দিয়েছেন। বেশ কয়েক বছর থেকেই আঙ্গেলা সুইজারল্যান্ডের সেন্ট মরিস অঞ্চলে আল্পস পর্বতের ঢালে স্কি খেলে শীতকালীন অবকাশ কাটিয়েছেন। এ কারণে পূর্বনির্ধারিত পোল্যান্ড সফর বাতিল করতে হয়েছে তাঁকে।