স্কুলে আশ্রয় নেওয়া ৩৩ বেসামরিক লোক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত রাকা শহরের কাছে মার্কিন বিমান হামলায় একটি স্কুলে আশ্রয় নেওয়া অন্তত ৩৩ জন নিহত হয়েছে। যুদ্ধের কারণে গৃহহীন লোকজন সেখানে আশ্রয় নিয়েছিল।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সোমবার মধ্যরাতে আইএসের কথিত রাজধানী রাকা শহরের পশ্চিমে আল-মানসুরা এলাকায় ওই বিমান হামলা চালানো হয়েছে। অবজারভেটরির ভাষ্য, মার্কিন নেতৃত্বাধীন জোট ওই হামলা চালিয়েছে। তাদের লক্ষ্যবস্তু ছিল আইএস যোদ্ধারা। কিন্তু বোমা স্কুলে গিয়ে পড়ে।
অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, হামলায় কমপক্ষে ৩৩ বেসামরিক লোক নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
সম্প্রতি আইএসের বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু এতে অনেক বেসামরিক লোকজন মারা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে রয়টার্স জানায়, সিরিয়ার হামা শহরে বিদ্রোহীদের বড় ধরনের আক্রমণ মোকাবিলায় সেখানে শক্তি বাড়াচ্ছে দেশটির সেনাবাহিনী।
সিরীয় সেনাবাহিনীর একটি সূত্র গতকাল এ তথ্য জানিয়ে বলেছে, মঙ্গলবার গুরুত্বপূর্ণ ওই এলাকাগুলোতে বড় রকমের হামলা শুরু করে বিদ্রোহীরা।