স্টকহোমে আইপিসিসির বৈঠক শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্তসরকার প্যানেলের (আইপিসিসি) বৈঠক সুইডেনের স্টকহোমে গতকাল সোমবার শুরু হয়েছে। বৈঠকে বৈষ্ণিক উষ্ণতা বৃদ্ধির হারের সর্বশেষ রূপরেখা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হবে। তাপমাত্রা বৃদ্ধিতে মানব-কর্মকাণ্ডের ভূমিকা কতটা, বৈঠকে তা তুলে ধরবেন বিজ্ঞানীরা।
২০০৭ সালে শান্তিতে নোবেলজয়ী আইপিসিসি স্টকহোমে এ বৈঠকে হাজারো বিজ্ঞানীকে জড়ো করেছে। পাঁচ দিনের এ বৈঠক আগামী শুক্রবার শেষ হবে বলে আশা করা হচ্ছে। শেষ দিনে জলবায়ু পরিবর্তন, এর তাৎপর্য এবং সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে একটি প্রতিবেদনের প্রথম খণ্ড প্রকাশ করা হবে।
আগামী শুক্রবার প্রকাশিতব্য প্রতিবেদনটির প্রথম খণ্ডে আগামী কয়েক দশকে জলবায়ু পরিবর্তনের হতাশাব্যঞ্জক চিত্র তুলে ধরা হতে পারে। এএফপি।