স্টকহোমের দাঙ্গা ছড়িয়ে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইডেনে চলমান দাঙ্গা রাজধানী স্টকহোমের বাইরেও ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষের দাবি, স্টকহোমে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনের ফলে দাঙ্গা নিয়ন্ত্রণে চলে এসেছে।পুলিশের একজন মুখপাত্র জানান, শুক্রবারও স্টকহোমে বিক্ষুব্ধ যুবকেরা দুটি গাড়িতে আগুন দেন। স্টকহোমের বাইরে সুইডেনের মধ্যাঞ্চলীয় অরেবো নগরে ২৫ জনের মতো মুখোশ পরা যুবক তিনটি গাড়ি, একটি স্কুল ও একটি থানায় আগুন দিয়েছেন। সোদেটালিয়ায় একটি ভবনে আগুন দেওয়া হয়। রয়টার্স।