স্টিভ জবসের সততা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস উদ্ভাবক হিসেবে মানুষের শ্রদ্ধার পাত্র হলেও তাঁর সততা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। জবসের বিষয়ে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের প্রকাশিত একটি নথিতে এ কথা বলা হয়েছে।১৯৯১ সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের আমলে প্রেসিডেন্টের একটি নিয়োগের জন্য জবসকে বিবেচনা করা হয়। তখন জবসের বিষয়ে এফবিআই ওই নথিটি প্রস্তুত করে। গত বৃহস্পতিবার স্বাধীন তথ্য আইনের আওতায় ওই নথি প্রকাশ করা হয়। নথিটি এফবিআইয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।নথিতে বলা হয়, ‘কয়েকজন ব্যক্তি জবসের সততার বিষয়ে প্রশ্ন তুলে বলেছেন, লক্ষ্য অর্জনের জন্য তিনি সত্য ও বাস্তবতাকে বিকৃত করেছেন।’নথিতে বলা হয়, ১৯৮৫ সালে জবস একটি বোমা হামলার হুমকির সম্মুখীন হয়েছিলেন। বিবিসি।