স্ট্যাচু অব লিবার্টির ১২৫তম জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত মুক্তির প্রতীক স্ট্যাচু অব লিবার্টির ১২৫তম জন্মদিন আজ ২৮ অক্টোবর শুক্রবার। নিউইয়র্ক শহর ও মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। আজকের অনুষ্ঠানের পর সংস্কারকাজের জন্য স্ট্যাচু অব লিবার্টি এক বছরের জন্য সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হবে।১৮৮৬ সালের ২৮ অক্টোবর ভাস্কর্যটি উদ্বোধনের দিন যে ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, আজকের অনুষ্ঠানও ঠিক সেভাবে আয়োজন করা হয়েছে। ভাস্কর্যটি উদ্বোধন করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড।স্ট্যাচু অব লিবার্টি তৈরি করেছিলেন ফরাসি স্থপতি ফ্রেদারিখ আগুস্তে। বন্ধুত্বের স্মারক হিসেবে ফরাসি জনগণের পক্ষ থেকে এটি উপহার দেওয়া হয় যুক্তরাষ্ট্রকে। এএফপি।