প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সব শাখায় অনলাইনে বিদ্যুৎ বিল দেওয়া যাবে। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মামুন-উর-রশিদ এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষে জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) মো. আমিনুল ইসলাম চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মো. নজরুল হাসান এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এইচআরডি এম আহসান উল্লাহ খান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।