স্তেপান শ্রেণীকক্ষে স্তেপান বাড়িতে
শান্ত-শিষ্ট স্তেপান ক্লাসে খুব মনোযোগী। শিক্ষক কিছু জানতে চাইলে ঝটপট জবাব দেয়। আবার কিছু বুঝে উঠতে না পারলেই সঙ্গে সঙ্গে প্রশ্ন করে শিক্ষককে। শিক্ষকও তাকে সব রকম সহযোগিতা করেন। এভাবে বিদ্যালয়ের পাঠ সে ভালোই রপ্ত করছে।স্তেপানের একজন বন্ধুও আছে। তার নাম স্তেপান সুপিন। সে স্কুলে যায় না। বাড়িতে থাকে। তবে দুজনের মধ্যে একটা পার্থক্য আছে। ক্লাসের স্তেপানের শরীরটা প্লাস্টিকের। সে আসলে প্লাস্টিকের একটি রোবট। বাড়ির স্তেপানকে পড়াশোনায় সহযোগিতা করাই তার কাজ।রাশিয়ার রাজধানী মস্কোর ১২ বছর বয়সী স্তেপান সুপিন দুই বছর ধরে লিউকোমিয়ায় ভুগছে। শরীরটা খুবই দুর্বল। এ জন্যই সে ক্লাসে যেতে পারে না। তার হয়ে কাজটা করছে প্লাস্টিকের স্তেপান।স্তেপান নামের রোবটির আছে একটি মাইক্রোফোন ও একটি লাউডস্পিকার। এর মাধ্যমে ক্লাসে যা কিছু ঘটছে, ইন্টারনেটের সাহায্যে সঙ্গে সঙ্গে সে জানিয়ে দিচ্ছে বাড়ির স্তেপান সুপিনকে। ক্লাসের সময় স্তেপান সুপিন বাড়িতে তাঁর কম্পিউটারের সামনে বসে থাকে। এর মাধ্যমেই সে নিয়ন্ত্রণ করে ক্লাসে উপস্থিত রোবটটিকে। শিক্ষক কিছু জানতে চাইলেই উত্তর দেয়, আবার শিক্ষককে প্রশ্নও করে।স্কুলের শিক্ষক আলা জেভাক বলেন, ‘রোবট স্তেপানকে আমরা নাম ধরেই ডাকি। সেও আর পাঁচটা শিক্ষার্থীর মতো। ক্লাস শুরু হওয়ার পরপরই সে বেশ তৎপর হয়ে ওঠে। গত সেপ্টেম্বর থেকে সে এই কাজ করছে।’ এএফপি।