স্ত্রস-কান ও ধর্ষণচেষ্টার অভিযোগকারী মুখোমুখি
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস-কান (৬২) ও তাঁর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগকারী ফরাসি লেখিকা ট্রিস্টেন ব্যাননকে (৩২) গতকাল বৃহস্পতিবার মুখোমুখি করা হয়েছিল। খবর এএফপি।ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের অপরাধ তদন্ত কেন্দ্রের সদর দপ্তরের জিজ্ঞাসাবাদ কক্ষে তাদের মুখোমুখি করা হয়। ওই সময় তাদের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। ফ্রান্সের বিচার ব্যবস্থা অনুযায়ী, আদালতে মামলার শুনানি শুরুর আগেই অভিযোগকারী ও অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের সামনে মুখোমুখি করা হয়। ব্যাননের অভিযোগ, ২০০৩ সালে সাক্ষাৎকার দেওয়ার কথা বলে স্ত্রস-কান প্যারিসের একটি খালি ফ্লাটে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। তবে স্ত্রস-কান ওই অভিযোগ অস্বীকার করেছেন।ব্যানন প্রথম বারের মতো ২০০৭ সালে টেলিভিশনে স্ত্রস-কানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার ওই অভিযোগ আনেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হোটেলের এক নারী কর্মীকে যৌন নির্যাতন ও হয়রানির অভিযোগে ওই নারী গত ১৪ মে স্ত্রস-কানের বিরুদ্ধে মামলা করেন। এরপরই স্ত্রস-কানের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন ব্যানন।