স্ত্রস-কানকে ফ্রান্সেও বিচারের মুখোমুখি করা হতে পারে
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস-কানকে যৌন কেলেঙ্কারির অভিযোগে বিচারের মুখোমুখি করা হতে পারে। ফ্রান্সের উত্তরাঞ্চলীয় লিল শহরের একটি বিলাসবহুল হোটেলে তিনি যৌনকর্মীদের ভাড়া করে এনে যৌন পার্টি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।স্ত্রস-কানের বিরুদ্ধে মামলা খারিজের আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী। তাঁর যুক্তি, লিলের পার্টিতে যৌনকর্মীদের উপস্থিতির বিষয়টি স্ত্রস-কানের অজানা ছিল।স্ত্রস-কানের বিরুদ্ধে ফ্রান্সে আগে কোনো গুরুত্বপূর্ণ মামলা হয়নি। দেশটির সমাজতন্ত্রী দলের পক্ষে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন অর্জনের সম্ভাবনা ছিল। কিন্তু তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একজন হোটেলকর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গত বছরের মে মাসে গ্রেপ্তার হন। এতে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে যায়। যুক্তরাষ্ট্রের আইনজীবীরা পরে স্ত্রস-কানের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেন। তবে ওই হোটেলকর্মী নতুন করে স্ত্রস-কানের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টা করছেন। বিবিসি।