স্ত্রস-কানের মামলা প্রত্যাহার করা হতে পারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌন হয়রানির অভিযোগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান স্ত্রস-কানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নেওয়া হতে পারে। এ ব্যাপারে অভিযোগকারীর সঙ্গে তাঁর সমঝোতা হয়েছে। তবে এখনো এ ব্যাপারে কোনো লিখিত চুক্তি হয়নি বলে একটি সূত্র জানিয়েছে। ম্যানহাটনের হোটেলকর্মী নাফিসাতোউ দিয়ালো মামলাটি করেছিলেন। তাঁর অভিযোগ, হোটেলের কক্ষ পরিচ্ছন্ন করতে গিয়ে স্ত্রস-কানের যৌন হয়রানির শিকার হন তিনি। স্ত্রস-কানও তাঁর নৈতিক অবক্ষয়ের কথা স্বীকার করেন। বিবিসি।