স্ত্রীকে চড় মারায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে চড় মারায় এক সৌদি যুবকের দোররা ও কারাবাসের শাস্তি হয়েছে। রক্ষণশীল মুসলিম দেশটিতে এ ধরনের ঘটনা বিরল। কাতিফ জেলার সাফওয়া শহরের একটি আদালত ওই ব্যক্তিকে ৩০ ঘা দোররা এবং ১০ দিনের কারাদণ্ড দিয়েছে বলে গতকাল বুধবার স্থানীয় একটি সংবাদপত্র জানায়। বিচারক দোররা মারার সময় স্ত্রীকে উপস্থিত থাকার অনুমতি দেন। একই সঙ্গে স্বামীকে আদেশ দেন স্ত্রীর সঙ্গে যথাযথ আচরণের ব্যাপারে একটি প্রশিক্ষণ কোর্সে ভর্তি হওয়ার বাকবিতণ্ডার একপর্যায়ে স্বামী তাঁর স্ত্রীকে চড় মেরেছিলেন। এএফপি