স্ত্রীদের চেয়েও দরিদ্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পি. চিদাম্বরম, শারদ পাওয়ার, বিরাপ্পা মৈলি
পি. চিদাম্বরম, শারদ পাওয়ার, বিরাপ্পা মৈলি

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার ১০ জন মন্ত্রী সম্পদের বিবরণী প্রকাশ করেছেন। এতে দেখা যায়, গত বছরের তুলনায় তাঁদের সম্পদ বেড়েছে। কয়েকজন শীর্ষস্থানীয় মন্ত্রীর চেয়ে তাঁদের স্ত্রীরা বেশি সম্পদের মালিক। এর মধ্যে পি চিদাম্বরাম, শারদ পাওয়ার ও বিরাপ্পা মৈলির মতো মন্ত্রীদের স্ত্রীরা রয়েছেন।
এ ছাড়া এ কে অ্যান্টনি, কুমারী সেলজা, সুশীল কুমার সিন্দে, আনন্দ শর্মা, জয়রাম রমেশ, অস্কার ফার্নান্দেজ ও দিনেশ প্যাটেল সম্পদের বিবরণী প্রকাশ করেছেন। অর্থমন্ত্রী চিদাম্বরমের মোট সম্পদ ১১ কোটি ৯৬ লাখ রুপি থেকে বেড়ে ১২ কোটি ৭০ লাখ রুপিতে দাঁড়িয়েছে। আর তাঁর স্ত্রীর সম্পদ ১৭ কোটি ৭৯ লাখ রুপি থেকে বেড়ে হয়েছে ১৯ কোটি ৪৮ লাখ রুপি।
ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান ও কৃষিমন্ত্রী শারদ পাওয়ারের সম্পদ সাত কোটি ৮৬ লাখ রুপি থেকে বেড়ে আট কোটি ৭৫ লাখ রুপিতে দাঁড়িয়েছে। তাঁর স্ত্রীর সম্পদ চার কোটি ৭০ লাখ রুপি থেকে বেড়ে হয়েছে ১৩ কোটি ৪৬ লাখ রুপি।
খনিজমন্ত্রী মৈলির ২০১২-১৩ অর্থবছরের আয় আগের বছরের তিন কোটি ১০ লাখ রুপি থেকে সামান্য কমে তিন কোটি আট লাখ রুপি হয়েছে। তবে মৈলি যে সম্পদের মালিক তার অর্থমূল্য মাত্র ২৫ লাখ ৫৫ হাজার রুপি। সামাজিক ন্যায়বিচারমন্ত্রী কুমারী সেলজার সম্পদ ১৯ কোটি ৫৪ লাখ রুপি থেকে বেড়ে ২৯ কোটি ৫৬ লাখ রুপিতে দাঁড়িয়েছে। বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার সম্পদ চার কোটি দুই লাখ রুপি থেকে বেড়ে চার কোটি ২৯ লাখ রুপি হয়েছে।
পল্লী উন্নয়নমন্ত্রী জয়রাম রমেশের সম্পদ তিন কোটি ১৩ লাখ রুপি থেকে বেড়ে দাঁড়িয়েছে চার কোটি ৭৮ লাখ রুপিতে। তবে তাঁর স্ত্রীর সম্পদ ১১ লাখ রুপি থেকে কমে ১০ লাখ রুপি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল সিন্দের সম্পদ সাত কোটি ৪২ কোটি রুপি থেকে বেড়ে ১০ কোটি ৮৩ কোটি রুপি হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।