স্ত্রীর কুমারীত্ব নিয়ে অপবাদ দেওয়ায়...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা ও পাড়াপড়শির সামনে নববধূর কুমারীত্ব নিয়ে অপবাদ দেওয়ার দায়ে স্বামীকে চাবুকের ২০ ঘা দোররা মারার আদেশ দিয়েছেন সৌদি আরবের একটি আদালত।
সৌদি আরবের সংবাদভিত্তিক একটি ওয়েবসাইটের বরাত দিয়ে গতকাল সোমবার ‘ডেইলি মেইল’-এ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, দণ্ডাদেশ পাওয়া ওই ইয়েমেনি পুরুষ তাঁর নববধূর বাবা ও প্রতিবেশীর সামনে স্ত্রীর কুমারীত্ব নিয়ে প্রশ্ন তোলেন।
স্বামীর অভিযোগ, ওই নারীর আগে বিয়ে ও বিচ্ছেদ হয়েছে। কিন্তু বিয়ের সময় কুমারীত্ব নিয়ে স্ত্রী তাঁর কাছে মিথ্যাচার করেছেন।
স্বামীর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নববধূ তাঁর সম্মান ও আত্মমর্যাদা পুনরুদ্ধারে মক্কা নগরের একটি আদালতে যান। স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে তথ্যপ্রমাণ হাজির করতে পারেননি ওই স্বামী। স্ত্রীর সম্মানহানি করার দায়ে আদালতের বিচারক ওই স্বামীকে প্রকাশ্যে ২০ ঘা চাবুক মারার আদেশ দেন।