স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বনেতাদের সামনে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ‘আমার ভাগ্য ভালো যে মিশেল প্রেসিডেন্ট পদের জন্য আগ্রহী নন। আগ্রহী হলে জনপ্রিয়তায় তিনি সহজেই আমাকে ছাড়িয়ে যেতে পারেন।’নিউইয়র্কের ইস্ট রিভারের তীরে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হয়েছে সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশন। নগরের অন্য পাশে চলছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ‘গ্লোবাল ইনিশিয়েটিভ’। বিভিন্ন দেশের নেতারা যোগ দিচ্ছেন বিল ক্লিনটনের জনকল্যাণমূলক আন্তর্জাতিক সম্মেলনে। গত বৃহস্পতিবার এই সম্মেলনে ফার্স্টলেডি মিশেল ওবামাসহ উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।সম্মেলনে প্রেসিডেন্ট ওবামার স্ত্রী-বন্দনা ছিল দীর্ঘ ও রসাল। ক্লিনটন-দম্পতিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘বিল ক্লিনটন জানেন, নিজে পছন্দ করে সুন্দরী ও চটপটে কোনো নারীকে বিয়ে করার ঝক্কির কথা। আমার ভাগ্য ভালো যে মিশেল প্রেসিডেন্ট পদের জন্য মোটেও আগ্রহী নন।’ ওবামা বলেন, ‘মিশেলই আমার নৈতিকতার কেন্দ্রবিন্দু। তাঁর কাছে এলে আমার স্মরণ হয়, কেন আমি এত দূরে আসতে পেরেছি।’