স্থানান্তর ৮০ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়াবহ দাবানলে কানাডার তেলসমৃদ্ধ অ্যালবার্টা প্রদেশের ফোর্ট ম্যাকমুরে শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬০০ স্থাপনা। শহরের ১ লাখের মধ্যে ৮০ হাজার বাসিন্দাকেই বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অ্যালবার্টাতে দুর্যোগের কারণে এত বিপুলসংখ্যক লোককে সরিয়ে নেওয়ার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন প্রদেশের মুখ্যমন্ত্রী রাচেল নটলি। তিনি বলেন, ঝুঁকির মধ্যে রয়েছে বিমানবন্দরসহ আরও অনেক এলাকা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, আগুন সাড়ে সাত হাজার হেক্টর এলাকায় ছড়িয়ে পড়েছে। প্রচণ্ড খরা ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। বিবিসি