স্থিতিশীল নার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন ইবোলা ভাইরাসে আক্রান্ত স্কটিশ নার্স পলিন ক্যাফারকির পরিস্থিতি স্থিতিশীল। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জেরেমি হান্ট গতকাল মঙ্গলবার হাউস অব কমন্সে এমপিদের এ কথা জানান। আশঙ্কাজনক অবস্থায় ক্যাফারকিকে কয়েক দিন আগে লন্ডনের রয়েল ফ্রি হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাঁর সাহসিকতা ও সেবার মানসিকতার জন্য পুরো দেশ গর্ববোধ করে। ক্যাফারকি ইবোলা উপদ্রুত পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে গিয়ে নিজেই এই মারাত্মক ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন। যুক্তরাজ্যে ইবোলা শনাক্ত হওয়া তিনিই প্রথম ব্যক্তি।
ইনডিপেনডেন্ট