প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজা ভূমিবল আদুলিয়াদেজ। সরকারবিরোধী বিক্ষোভের মধ্যেই গতকাল বৃহস্পতিবার রাজার ৮৬তম জন্মদিন উদ্যাপিত হয়। এ উপলক্ষে গতকাল আন্দোলন শিথিল করেছিল বিক্ষোভকারীরা।
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে ২৪ নভেম্বর থেকে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে সরকারবিরোধীরা।
জন্মদিনের অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় রাজা ভূমিবল বলেন, দেশের স্বার্থে সবার নিজ নিজ দায়িত্ব পালন করা উচিত যাতে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরে আসে।
থাইল্যান্ডে রাজার ভূমিকা মূলত অভিভাবকের। দেশবাসীর কাছে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব তিনি। এদিকে আজ শুক্রবার আবারও বিক্ষোভ শুরুর ঘোষণা দিয়েছে সরকারবিরোধীরা। এএফপি।