প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ায় থাকার মেয়াদ বাড়াতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন। তাঁর আইনজীবী আনাতোলি কুচেনারা জানান, এ বিষয়ে রাশিয়ার কেন্দ্রীয় অভিবাসন বিভাগের কাছে কাগজপত্র জমা দেওয়া হয়েছে। বিভিন্ন দেশের টেলিফোন ও ইন্টারনেটে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের আড়িপাতার খবর ফাঁস করে গত বছর বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেন স্নোডেন। পরে তিনি এ-সংক্রান্ত বিপুলসংখ্যক মার্কিন গোপন নথিপত্র গণমাধ্যমের কাছে ফাঁস করেন। দেশ ছেড়ে পালিয়ে গত বছরের মে মাস থেকে রাশিয়ায় অস্থায়ীভাবে আশ্রয় নেন স্নোডেন। এর মেয়াদ ৩১ জুলাই শেষ হচ্ছে। বিবিসি