স্নোডেন ও আসমা জাহাঙ্গীর পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলটারনেটিভ নোবেল বলে খ্যাত সুইডেনের ‘রাইট লাইভলিহুড অনারারি অ্যাওয়ার্ডের’ জন্য নির্বাচিত হয়েছেন সিআইএর সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন ও যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকার সম্পাদক অ্যালান রাসব্রিজার। মার্কিন প্রশাসনের গোপন নজরদারির কথা ফাঁস করে মানবাধিকার সমুন্নত রাখায় এ পুরস্কারের জন্য তাঁরা নির্বাচিত হন। ‘লাইভলিহুড জুরি’ পুরস্কার পাচ্ছেন পাকিস্তানের মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীর, হংকংয়ের মানবাধিকারকর্মী বাসিল ফার্নান্দো ও মার্কিন পরিবেশবাদী বিল ম্যাককিব্বেন। ফক্স নিউজ