স্নোডেন বললেন অন্যায় করিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন গত রোববার বলেছেন, বিভিন্ন সরকারি গোয়েন্দা সংস্থার কাজকর্ম তদারক করার দাবি যেভাবে জোরালো হয়ে উঠছে, তাতে এটা প্রমাণিত যে তিনি গোপন নথিপত্র ফাঁস করে কোনো অন্যায় করেননি।
স্নোডেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন কর্মকাণ্ডের তথ্য ফাঁস করে দেশটির মিত্রদের খেপিয়ে তুলেছেন এবং ওয়াশিংটনকে কোণঠাসা করেছেন। একটি নিবন্ধে স্নোডেন লিখেছেন, গণগুপ্তচরবৃত্তি নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তাতে এটা প্রমাণিত যে তিনি তথ্য ফাঁস করে পরিবর্তনের সূচনা করেছেন। রয়টার্স।