স্নোডেন, মালালা মনোনীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের মধ্যে পোপ ফ্রান্সিস, এডওয়ার্ড স্নোডেন, মালালা ইউসুফজাই ও কঙ্গোর স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডেনিস মুকওয়েজ এবং রাশিয়ার নোভায়া গাজিয়েতা পত্রিকার নাম রয়েছে। ব্লুমবার্গ সাময়িকী গতকাল শুক্রবার এ খবর প্রকাশ করেছে। এই পুরস্কারের জন্য এবার মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা ২৭৮। নরওয়ের নোবেল কমিটি কোনো তালিকা প্রকাশ না করলেও স্পনসরদের মাধ্যমে কয়েকটি নাম ফাঁস হয়ে গেছে। নরওয়ের নোবেল কমিটি রাজধানী অসলোয় ১০ অক্টোবর শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করবে। ইউএস টুডে