স্নোডেনের তথ্য প্রকাশে নিউইয়র্ক টাইমস-গার্ডিয়ান চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা কিছু দলিলপত্রে নিউইয়র্ক টাইমস-এর প্রবেশের ব্যাপারে সম্মত হয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। গতকাল শুক্রবার উভয় পত্রিকার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গার্ডিয়ান তাদের ওয়েবসাইটে দেওয়া এক প্রতিবেদনে জানিয়েছে, স্নোডেনের কাছ থেকে তারা যেসব নথি পেয়েছে, এর সবই হয় ফেরত দিতে হবে, না হয় ধ্বংস করে ফেলতে হবে। অন্যথায় ওই সব নথি প্রকাশের দায়ে পত্রিকাটির বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছে ব্রিটিশ সরকার। এর পরিপ্রেক্ষিতে নিউইয়র্ক টাইমস-এর সঙ্গে স্নোডেনের ফাঁস করা কিছু দলিলপত্র ভাগাভাগির ব্যাপারে একটি অংশীদারি চুক্তিতে পৌঁছেছে পত্রিকাটি।

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ও ব্রিটিশ সংস্থা জিসিএইচকিউয়ের নজরদারি কর্মসূচিসংক্রান্ত বেশ কয়েক হাজার নথিগার্ডিয়ানকে দিয়েছিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন।

গত মঙ্গলবার গার্ডিয়ান পত্রিকার সম্পাদক অ্যালান রাসব্রিজার দাবি করেন, স্নোডেনের ফাঁস করা গোপন মার্কিন নথিগুলো ধ্বংস করতে পত্রিকাকে বাধ্য করেছে ব্রিটিশ সরকার।

একটি সূত্র জানায়, কয়েক সপ্তাহ আগে পত্রিকা দুটির মধ্যে এই সমঝোতা চুক্তি হয়েছে। গার্ডিয়ান ও নিউইয়র্ক টাইমস যৌথভাবে আগামী মাস থেকে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।