স্নোডেনের বাবার রাশিয়া সফর গোপন রাখা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের বাবা লন স্নোডেনের রাশিয়া সফরের দিনক্ষণ গোপন রাখা হবে। সফর শেষ হওয়ার পরই কেবল তা প্রকাশ করা হবে। গতকাল বুধবার আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।মার্কিন সরকারের গোপন নজরদারির তথ্য ফাঁস করে যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়া স্নোডেন ১ আগস্ট রাশিয়ায় সাময়িক আশ্রয় পান। এর আগে রাশিয়ার মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে অবস্থান করতে হয় তাঁকে। রাশিয়ায় আশ্রয় মেলার পর স্নোডেন দেশটির ঠিক কোথায় অবস্থান করছেন তা জানা যায়নি।সম্প্রতি মার্কিন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার লন স্নোডেন জানান, তিনি রাশিয়ার যাওয়ার ভিসা পেয়েছেন। তবে তিনি কবে সে দেশে যাচ্ছেন তা প্রকাশ করেননি লন।রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলেছে, ‘সুস্পষ্ট কারণেই লন স্নোডেন এবং তাঁর সঙ্গীদের রাশিয়া সফরের দিনক্ষণ গোপন রাখা হবে। লন তাঁর ছেলের সঙ্গে গোপন কোনো স্থানে দেখা করবেন। সফর শেষ হওয়ার পর তা প্রকাশ করা হবে।’বার্তা সংস্থা এএফপি এ ব্যাপারে জানতে রাশিয়ায় স্নোডেনের আইনজীবী আনাতোলি কুচেরেনার কার্যালয়ে যোগাযোগ করে। কার্যালয় সূত্র জানায়, আগস্টের বাকি দিনগুলো তিনি ‘ছুটিতে আছেন’।গোপন নজরদারির তথ্য ফাঁস করায় স্নোডেনের বিরুদ্ধে সরকারি তথ্য চুরির অভিযোগে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ। একপর্যায়ে যুক্তরাষ্ট্র তাঁর পাসপোর্ট বাতিল করে। এ অবস্থায় বৈধ কাগজপত্রের অভাবে মস্কোর বিমানবন্দরে আটকা পড়েন স্নোডেন। তাই রাশিয়ার কাছে সাময়িক আশ্রয় চান তিনি। এএফপি।