প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন বলেছেন, বিশ্ববাসী এখনো অবিরাম কড়া নজরদারির আওতায় রয়েছে। গত শুক্রবার টরন্টোর রয় টমসন হলে মাঙ্ক ডিবেট নামে এক বিতর্ক অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। ওই ভিডিও বার্তায় স্নোডেন বলেন, এ নজরদারির আওতায় রয়েছে ফোন, ই-মেইল, বক্তৃতা বা আলোচনার বিষয়, আপনি কি কিনছেন, কোথায় যাচ্ছেন। এপি।