স্নোডেনের মিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন এক মিশন শুরু করছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসএ) নজরদারির গোপন তথ্য ফাঁসকারী অ্যাডওয়ার্ড স্নোডেন। সংস্থাটির সাবেক চুক্তিভিত্তিক কর্মী স্নোডেন ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডে যোগ দিচ্ছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিটি নাগরিকের যোগাযোগ আদান-প্রদান সম্পর্কিত অসাংবিধানিক নজরদারি আমাদের মৌলিক অধিকারগুলোকে হুমকির মধ্যে ফেলে দেয়। এ নিয়ে লোকজনের অনেক কিছু বলার থাকে।’ স্নোডেন বলেন, ‘প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা, অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন ড্যানিয়েল এলসবার্গের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া অনেক সম্মানের।’ পিটিআই।